• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা জনস্বার্থেই ব্যয় করতে হবে প্রতিটি পয়সা : বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নড়াইলে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

Views: 0

নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে কুপিয়ে খুন। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার এলাকায় পূর্ব শত্রুতার জেরে নুর আরাফাত মোল্যা (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে নড়াগাতী থানার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।-খবর উজ্জ্বল রায়, নড়াইল।

নিহত নুর আরাফাত মোল্যা নড়াগাতী থানার দেবদুন গ্রামের মোকিদুল মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে নুর আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের নারী সদস্যরা আরাফাতকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে আরাফাতকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ওসি হোসেন আলী বলেন, নুর আরাফাতের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের জমিজমা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। ওইসব ঝামেলার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নামে ১০টির বেশি মামলা রয়েছে ও ছয়টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর