Views: 1

কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ চত্বর ফুটবল মাঠে উচ্চ মাধ্যমিক ও বিএমটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। ভেড়ামারা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণি ও বিএমটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুস সাত্তার।-খবর ভেড়ামারা (কুষ্টিয়া) ।
বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নবীন বরণ অনুষ্ঠানের আহবায়ক আবু জাফর মোহাম্মদ মহসীন, শিক্ষক পরিষদ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হেলাল উদ্দিন, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আয়ুব আলী, অর্থনীতি বিভাগের প্রধান মৌদুদ আহমেদ, ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও রোভার স্কাউটস সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম ও ভূগোল বিভাগের প্রভাষক জনি কায়সার। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং রোভার স্কাউট সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।