• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন প্রকৃত অর্থে ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ পিছালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ ভেড়ামারা সরকারি কলেজে নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ স্বামী হত্যা: ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (0.3599998, 0.6260249);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 285.31976;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 39;zeissColor: bright;

Views: 3

কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় রাতের বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।-খবর আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এসব এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। এ সময়ে এমন বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে, তা তাঁরা কল্পনাও করেননি।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি।

একই এলাকার আরেক আমনচাষি সামছুল হক বলেন, আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?

এ বিষয়ে জানতে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে শিলাবৃষ্টির পরিমাণ ও বৃষ্টিপাতের সুনির্দিষ্ট তথ্য জানা সম্ভব হয়নি।

রাত হওয়ার কারণে কৃষি বিভাগের কোন কর্মকর্তারও বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলায় ১ লক্ষ ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর