• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আওয়ামী লীগের তাণ্ডবে ধ্বংসস্তূপ নাওডোবা! শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন, বদলে যাবে প্রাথমিক-মাধ্যমিকের বই চলে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকু আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন বন্ধ ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন মেধা অন্বেষণে রাজারহাটে ‘ফুলের’ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী প্রেসক্লাব রাজারহাট’র নতুন কমিটি গঠন সভাপতি কুদ্দুস , সাধারণ সম্পাদক সৈকত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

Views: 0

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি বলেন, এই সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।  বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।-খবর তোলপাড়।

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।  এসময় ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি-সমতল সব গোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সকল নাগরিককে একত্রিত করতে পেরেছে। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শই অত্যন্ত বাস্তববাদী।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর