• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আওয়ামী লীগের তাণ্ডবে ধ্বংসস্তূপ নাওডোবা! শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন, বদলে যাবে প্রাথমিক-মাধ্যমিকের বই চলে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকু আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন বন্ধ ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন মেধা অন্বেষণে রাজারহাটে ‘ফুলের’ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী প্রেসক্লাব রাজারহাট’র নতুন কমিটি গঠন সভাপতি কুদ্দুস , সাধারণ সম্পাদক সৈকত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

Views: 0

৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।-খবর তোলপাড়।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া হলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট কার্যালয়ে যোগদান করতে হবে।

নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তাঁর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে এ আদেশ প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৪৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।


এই বিভাগের আরও খবর