বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

রংপুরে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পৃথক পৃথক স্থানে এই ৩টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরো ৪ জন গুরুতর আহত হন।

তিনি আরও্র জানান, আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে জেলার পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় ১ জন নিহত হন। আহত হন আরো ২১ জন। পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুঘটনাটি ঘটে।

অপরদিকে শহরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। চালকদের সতর্ক করা হলেও চালকরা বেপরোয়া গাড়ি চালনোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে।-সম্পাদনায় রংপুর বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর