অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি
মমিনুল ইসলাম বাবু:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আজ মঙ্গলবার ২১ এপ্রিল) শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী এবং দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, চকলেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্র শক্তি।
উপজেলার তিনটি প্রধান পরীক্ষা কেন্দ্র ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এবং ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হয়।
বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মাহফুজুল ইসলাম কিরণ, জাতীয় ছাত্র শক্তির উপজেলা আহ্বায়ক মোঃ আহসান হাবীব লিংকন, সদস্য সচিব মোঃ হাসান মাহমুদ জয়, জাতীয় নাগরিক পার্টির সদস্য নাহিদ হাসান প্রিন্স প্রমুখ।
অভিভাবক আমিনুল ইসলাম, নজির হোসেন,এনামুল হকসহ অনেকেই বলেন , রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনসেবা। তৃষ্ণার্ত মানুষের হাতে পানি তুলে দেওয়ার এই চমৎকার উদ্যোগটি আমরা নাগরিক পাটি (এনসিপি)কে সাধুবাদ জানাই।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোঃ মাহফুজুল ইসলাম কিরণ বলেন, আমরা ভূরুঙ্গামারী উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেছি। অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করায় শিক্ষার্থীরা বেশ সতর্কতা ও শৃঙ্খলার সাথে পরীক্ষা দিচ্ছে। সার্বিক পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট।
জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মোঃ আহসান হাবীব লিংকন বলেন, “তীব্র গরমের মধ্যে আমাদের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা বেশ কষ্ট করেন। তাদের কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা তিনটি কেন্দ্রে পানি ও চকলেটের পাশাপাশি ছাত্র শক্তির পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
কর্মসূচির সমন্বয়ক ও জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব মোঃ হাসান মাহমুদ জয় বলেন, পরীক্ষা চলাকালীন দীর্ঘ সময় ধরে অভিভাবকরা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকেন। প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হয়ে পড়েন অনেকেই। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কাজ আমরা অব্যাহত রাখব।









Chief Editor-Dipali Rani Roy