বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কু‌ড়িগ্রা‌মে নৌ ডাকা‌তি প্রতি‌রোধে প্রশাস‌নের মতবিনিময়

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা,কু‌ড়িগ্রাম:

কু‌ড়িগ্রা‌মের চিলমারী‌তে ব্রহ্মপুত্র ন‌দে নৌ ডাকা‌তি প্রতি‌রোধে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার বি‌কে‌লে (১২ ফেব্রুয়ারি) বি‌কে‌লে উপ‌জেলার চিলমারীর রমনা নৌ বন্দর ফেরিঘাটে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক প্রমুখ।

এ সময় নৌ পুলিশের জনবল বৃদ্ধি, তা‌দের জন্য একটি শক্তিশালী স্পিডবোট বরাদ্দ, চিলমারী জোড়গাছ হাটের দিন পুলিশি টহল বৃদ্ধি, ডাকাতদলকে দ্রুত গ্রেফতার ক‌রে আইনের আওতায় আনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নী‌তিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, উপরোক্ত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ শক্তিদিয়ে কাজ করে যাবে। এ সময় স্থানীয় লোকজ‌নের সহাযোগিতা কামনা করেন তি‌নি‌।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, বিগত দিনে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটা সত্যি দুঃখজনক। ভবিষ্যতে চিলমারীর ব্রহ্মপুত্র নদে এরকম ডাকাতির ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ সহায়তা করবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর