বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫


সংবাদদাতা,কুড়িগ্রাম :

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে ২দিন ব্যাপী লাগাতার কর্মসূচীর বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

শনিবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম শাখার আয়োজন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

বক্তারা বলেন, আগামী ১৭-১৮ফেব্রুয়ারি দুপুর থেকে রাজারহাট উপজেলার বুড়িরহাট এবং উলিপুর উপজেলার থেতরাইতে অবস্থান করা হবে। তার আরও বলেন,তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।বাংলাদেশ অংশে তিস্তা নদীর দৈর্ঘ্য ১১৫ কিলোমিটার। দুপাড় প্রায় ২৩০ কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,তিস্তা নদীর ৪৫ কিলোমিটার ভাঙন প্রবণ। এর মধ্যে প্রায় ২০ কিলোমিটার ভয়াবহ ঝুঁকিতে রয়েছে।

কুড়িগ্রাম,নীলফামারী, লালমনিরহাট এবং রংপুর জেলার কয়েক লাখ কৃষক প্রতিবছর বন্যা এবং খড়ায় কৃষিতে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর