শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

পবিত্র হজ ১৪৪৬ হিজরি ৯ জিলহজ্ব (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সনের ৫ জুন) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল ২০২৫ থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩১ মে পর্যন্ত এ ফ্লাইট পরিচালিত হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়।-খবর তোলপাড়।

সভায় আরও জানানো হয়, এ বছর ৮৭ হাজার ১শত জন হজযাত্রী বাংলাদেশ হতে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করবেন। হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর (৫০%) ৪৩৫৫০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্স (৩৫%) এবং ফ্লাইনাস এয়ারলাইন্স (১৫%) অবশিষ্ট ৪৩৫৫০ জন হজযাত্রী পরিবহন করবে। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৮ শত ২০ টাকা বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সভায় ফ্লাইট সিডিউল, বিদেশে রেজিষ্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোডকরণ, হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা এবং হজযাত্রীদের পরিবহন সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

হজ পরিবহন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইন্স, হজ এজেন্সির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর