উলিপুরে সাবেক এমপির ভাতিজা তাজুল গ্রেপ্তার
আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উলিপুর দত্ত সুপার মার্কেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পৌর আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক এমএ মতিনের ভতিজা ও রামদাস ধনিরাম এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামী করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy