বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফুলবাড়ীতে ফেন্সিডিল সহ আটক -২

প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

এমদাদুল হক মিলন,ফুলবাড়ী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়িতে ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই রকিব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গতকাল (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টায় উপজেলার পানি মাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৫০বোতল ভারতীয় ফেন্সিডিল ও অটো রিক্সাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- জেলার উলিপুর উপজেলার রামেশ্বর শর্মা এলাকার মৃত ছমত উল্ল্যাহর ছেলে বকিয়ত উল্ল্যাহ (৪৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সকালে (২৬ ফেব্রুয়ারি) তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর