বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে সীমান্তে দুই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক

প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫


সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দুই দেশের শান্তি-শৃংখলা ও সম্প্রতি রক্ষার লক্ষে বিজিবি- বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকাল ৪.১০ মিনিটে উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর মেইন পিলারের পাশে ভারতীয় বসকোঠাল এলাকায় নোম্যান্সলেন্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সুত্র জানায়, পতাকা বৈঠকে বিজিবির ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। অন্যদিকে বিএসএফের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়ক রাজ কুমার। প্রায় দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠক শেষে বিএসএফ বিজিবির অধিনায়ককে কাঁটাতারের বেড়া পরিদর্শন করান।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, দুই দেশের শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি রক্ষার্থে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর