শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

বই মেলার বই বিক্রির মোট হিসাব জানালো বাংলা একাডেমী

প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

অমর একুশে বইমেলা শেষ হয়েছে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। এদিন বিকেলে অনাড়ম্বর এক সমাপনী অনুষ্ঠানে পর্দা নামে এবারের এই মেলার।

বাংলা একাডেমির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের বইমেলায় নতুন বই এসেছে মোট তিন হাজার ২৯৯টি। তবে বইমেলায় মোট কত টাকার বই বিক্রি হয়েছে তা নিয়ে ছিল বিভ্রান্তি।-খবর তোলপাড়।

অবশেষে বইমেলা শেষ হওয়ার চারদিন পর বই বিক্রির হিসাব দিয়েছে বাংলা একাডেমি। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় একাডেমির ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দিয়ে বই বিক্রির হিসাব দেওয়া হয়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এ মোট বই বিক্রির পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত প্রতিবেদনে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লাখ বলে জানিয়েছিলেন। অনেকেই সে সংখ্যাকে মেলার মোট বিক্রির পরিমাণ ধরে নিয়ে ইচ্ছাকৃতভাবে বা অসচেতনভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন। এমনকি কোনো কোনো জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলও দায়িত্বহীনভাবে এ ধরনের সংবাদ পরিবেশন করেছে।

এতে বলা হয়, মেলা পরিচালনা কমিটি প্রকাশকদের কাছ থেকে বিক্রয়-প্রতিবেদন চেয়ে থাকে। এবারও চেয়েছে। এবার বইমেলায় অংশগ্রহণকারী সর্বমোট প্রতিষ্ঠান ৭২১টি। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা-প্রতিষ্ঠান। এবার যথেষ্ট তাগাদা দিয়ে এবং সময়ক্ষেপণ করে আমরা মোট ৩৫১টি প্রতিষ্ঠানের বই বিক্রির হিসাব পেয়েছি। এসব প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। বাকি প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বিক্রির পরিমাণ যোগ করে এ হিসাবে সর্বমোট বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, এবার মেলা শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩ টাকা। উল্লেখ্য, মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর