শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” উলিপুরে নাগরিক দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে আলোচনা সভা ওয়েবসাইট খুলে তুরস্কে চিকিৎসার ফাঁদ পেতে জিম্মি করে কোটি টাকা লোপাট ৫জন গ্রেপ্তার
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

স্মৃতির বারান্দায় ২০২০

প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

…নুর-ই-আল-সাহাত চৌধুরী

সেই তো সেদিন এলাম সবে, ঝমকানো ক্লাসঘর,
বন্ধু-বান্ধব আড্ডার ধুম, মেতে থাকতাম নিরন্তর।
কালো প্যান্ট আর শার্ট পরে সব ছুটে আসা এক সাথে,
কে কোন বেঞ্চে বসবে আগে—কাটত সময় সেই মতে।

সকাল বেলার তপ্ত রোদে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা,
বন্ধুর সাথে খুনসুটি আর খুনসুটিতেই দিনটা রাখা।
টিফিন হলে দে দৌড় সব—কমন রুমের সেই সে ভিড়,
খাবার ভাগাভাগির সুখে খুঁজে পেতাম মনের নীড়।

২০২০ বারবার মনে করিয়ে দেয় এক নতুন অধ্যায়,
সবার চোখে নতুন স্বপ্ন, নতুন ইতিহাস গড়ার প্রত্যয়।
কেউ হতে চায় ডাক্তার, কেউ উকিল বা ইঞ্জিনিয়ার,
বড় হওয়ার আশা নিয়ে দিন কেটেছে চমৎকার।

আজ বদলে গেছে সব কিছু, বদলে গেছে ইতিহাস,
কাজের চাপে ব্যস্ত সবাই, কাটছে সবার দীর্ঘশ্বাস।
হারিয়ে গেছে সেই স্কুল ড্রেস, হারিয়ে গেছে সেই দিন,
তবু স্মৃতির পাতায় ২০২০ রয়ে গেছে অমলিন।

কতই না সুখে ছিলাম মোরা, কত ছিল মনে আশা,
আজ হয়তো সব ধুলোয় মিশেছে, ফুরালো ভালোবাসার ভাষা।
কেউ আছে আজ নিজ দেশে, কেউবা সুদূর পরবাসে,
তবু দিন শেষে সবার মন হারানো দিনেই ফিরে আসে।

আবার কি হবে দেখা সেই চেনা স্কুলের বারান্দায়?
নাকি সব স্মৃতি আজ মুছে গেছে সময়ের নিষ্ঠুরতায়?
স্মৃতিরা আজও অম্লান মনে, হৃদয়ে দিয়ে যায় নাড়া,
আবার কি ফিরবে ২০২০-এর সেই বাঁধভাঙা সাড়া?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর