শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে ৫ দফা দাবিতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন

প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
Oplus_131072

আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছে। রবিবার (২৩ মার্চ) বেলা ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের বড় মসজিদ মোড়ে, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ উপজেলা শাখার আয়োজনে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাসসহ ৫ দফা দাবিতে উপজেলার সকল মউশিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মাববন্ধন কর্মসূচী পালন করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

কেন্দ্রীয় ঘোষিত সারাদেশের ন্যায় একযোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা মসজিদ কল্যাণ সমিতির সভাপতি মাও. মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব, জেলা সদস্য মাও. মো. আজিজার রহমান, শিক্ষক আলমগীর হোসাইন, উপজেলা ফিল্ড সুপার ভাইজার আসাদুজ্জামান প্রমুখ।

এ সময় বক্তারা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাস করে সকল শিক্ষক-শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপার ভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদানসহ ৫ দফা দাবি আদায় বাস্তবায়নের জোড় দাবি করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর