বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

লালমনিরহাটে ‘ছাত্র-জনতার দাবিতে’ কাপড়ে ঢেকে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধের ম্যুরাল!

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

সংবাদদাতা, লালমনিরহাট:

স্বাধীনতা দিবসে লালমনিরহাট শহরের বিডিআর সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র-জনতার দাবির মুখে’ জেলা প্রশাসনের পক্ষ থেকে মুর‍্যাল ঢেকে দেয়া হয়েছে বলে জানানো হয়।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বা ‘স্থানীয় ছাত্র-জনতার’ কাছ থেকে এ সংক্রান্ত কোন দাবি সম্বলিত বিক্ষোভ বা মিছিল দেখা যায়নি। এছাড়া এই মূহুর্তে সেখানে কোন সংস্কার কাজও চলছে না বলেও জানিয়েছেন স্থানীয়রা। এরফলে কেন মুর‍্যাল ঢেকে দেয়া হয়েছে, সে বিষয়ক কোন পরিষ্কার ব্যাখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়নি।

লালমনিরহাটের ওই দীর্ঘ ম্যুরালে ‘৫২র ভাষা আন্দোলন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, ৭১-এর গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজয়ে উল্লাসে মুক্তিযোদ্ধারা, পতাকা হাতে হাতে বিজয়ে উচ্ছ্বসিত জনতা, সাত বীরশ্রেষ্ঠ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর