শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” উলিপুরে নাগরিক দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে আলোচনা সভা ওয়েবসাইট খুলে তুরস্কে চিকিৎসার ফাঁদ পেতে জিম্মি করে কোটি টাকা লোপাট ৫জন গ্রেপ্তার
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

শতবর্ষী বটগাছের ভেতর থেকে বেরিয়েছে অলৌকিক হাত, শতশত মানুষের ভিড়

প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সংবাদদাতা,নীলফামারী:

অবিশ্বাস্য হলেও সত্য শতবর্ষী এক জীবন্ত বটগাছের গোড়া থেকে বেরিয়ে এসেছে রহস্যময় একটি মানুষের কালো হাত। শনিবার(২৯ মার্চ) দুপুর দেড়টা থেকে নীলফামারীর জেলার সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের ধুড়ধুড়ির পাড়া এলাকায় অলৌকিক এই দৃশ্য দেখতে এলাকায় শতশত মানুষের ভিড় জমেছে। আবার সনাতন ধর্মাবলম্বীদের একাংশ মনে করছেন, এটি দেবী কালি ঠাকুরের বা শিব ঠাকুরের হাত।

ওই গ্রামের কৃষক কমল চন্দ্র রায় (৩৫) জানান, শনিবার দুপুরে তার ভুট্টা ক্ষেতে শিয়াল হানা দেয়। তিনি শিয়াল তাড়াতে গিয়ে ওই বট গাছের নিচে হঠাৎ একটি রক্তমাখা কালো হাতের আকার দেখতে পান। প্রথমে ভয় পেয়ে যান তিনি। পরে আশপাশের লোকজনকে ডাকলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকা সহ দুরদুরান্ত থেকে শতশত নারী পুরুষ শিশু সেখানে ভিড় করতে শুরু করেছে।

বিশেষ করে সনাতন ধর্মের লোকজন এমন খবরে সেখানে এসে রিতিমত পূজাপর্ব শুরু করেন। জানতে চাইলে সনাতন ধর্মের অনেকে মন্তব্র করেন এটি ঠাকুরের হাত। তাই শুরু হয়েছে পূজাও।

ওই গ্রামের পুরোহিত সুবাস চ্যাটার্জী(৫৫) বলেন, এটি শতবর্ষী একটি বট গাছ। অনেকেই মনে করছেন এটি ঠাকুরের হাত। এমন ঘটনার জীবনের প্রথম দেখলেন।

স্থানীয়দের ধারণা, বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে রহস্যের সমাধান হতে পারে। তবে আপাতত শতবর্ষী বটগাছের ওই হাতকে কেন্দ্র করে কৌতূহল ও চাঞ্চল্য অব্যাহত রয়েছে।

এবিষয়ে নীলফামারী সদর থানার ওসি এম. আর সাঈদ জানান, খবর পেয়ে সেখানে পুলিশের একটি ফোর্স পাঠানো হয়েছে। তবে সেটি মৃত ব্যক্তির হাত না অন্য কিছু এখন বলা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর