শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পীরগঞ্জে মাদক সহ ৩ জন গ্রেফতার

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫


সংবাদদাতা, পীরগঞ্জ( ঠাকুরগাঁও):

পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে মাদক সহ ৩ জনকে গ্রেফতার করেছে। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলামের নেতৃত্বে এস.আই যথাক্রমে রতন, মিরাজ, সজল বসাক, এএসআই রাসেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বুধবার রাতে পূর্ব চৌরাস্তা এলাকা থেকে তমাছ উদ্দীন (২৮), আশরাফুল আলম (৩৮) কে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও রুপচান আলী (৩৫) কে ৩ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।

এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং বৃহস্পতিবার মামলার আসামীদের কে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে কোন আপোষ নয়। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর