বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

পিএম সৈকত :

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকের ধাক্কায় সাজু মিয়া (৫০) নামের এক ভ্যান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজারহাট-নাজিমখান সড়কের মিলেরপাড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিমখান থেকে রাজারহাটগামী একটি মালবোঝাই ট্রাক মিলেরপাড় বাজারে পৌঁছালে পথচারী ভ্যানশ্রমিক সাজু মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে এলাকাবাসীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাজু মিয়া উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক মিলেরপাড় গ্রামের মৃত শরিয়ত উল্লাহর ছেলে। জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি বাড়ি থেকে হেঁটে বাজারের দিকে আসছিলেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। তবে নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। এছাড়া দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর