শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দিনাজপুরে পিকআপের ধাক্কায় মারা গেল এসএসসি পরীক্ষার্থী

প্রকাশের সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সংবাদদাতা, দিনাজপুর:

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নাঈম হোসেন নামে আরও একজন আহত হয়েছেন।

রবিবার সকাল ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দোয়েল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থানাপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে। সে এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

আহত নাঈম হোসেন একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে।

পুলিশ জানায়, রবিবার বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধ শহরে ঘুরতে বের হয়। এ সময় গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপ দোয়েল মোড় এলাকায় আসলে মোটরসাইলেটিকে সজোরে ধাক্কা দিলে হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে পিকআপের চাকায় চাপা খায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামে এক যুবক হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আহত যুবকের মাথায়, বুকে ও কোমরে গুরুতর আঘাতেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর