জেলা পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় সভা
খবর বিজ্ঞপ্তি:
লাইট হাউজ এর আয়োজনে বগুড়া প্রধান কার্যালয়ের হল রুমে রোববার(২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লাইট হাউজ-এর নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর হাবিবা বেগমের সভাপতিত্বে সংস্থার নির্বাহী প্রধান মোঃ হারুন-অর-রশীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথির বক্তব্য তিনি কৃষি কাজের ব্যাপারে লাইট হাউজ-এর প্রশংসা করেন এবং নারী ও শিশুদের নিপীড়ণ বন্ধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম), বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ বিভাগ) মোঃ আব্দুল মজিদ প্রামানিক পিএইচডি, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন, কাহালু উপজেলা কৃষি অফিসার মোছা. জান্নাতুল ফেরদৌস, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীপ্রাক্তন পরিচালক ও সিনিয়র এ্যাডভাইজার ড. একেএম জাকারিয়া।
লাইট হাউজের নির্বাহী প্রধান মোঃ হারুন-অর-রশিদ শুভেচ্ছা বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানান। এসময় লাইট হাউজ-এর পরিচিতি উপস্থাপনার মাধ্যমে প্রেজেন্টেশন প্রদান করেন লাইট হাউজ-এর হেড অব রিসার্স এন্ড রিসোর্স মবিলাইজেশন মোঃ মুশফিকুর রহমান। সভায় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম প্রকল্প উপস্থাপনা, প্রকল্প কার্যক্রম ও কৃষিতে আইসিটি-এর ইমপ্যাক্ট উপস্থাপন করেন।
এ পর্যায়ে প্রকল্পের ভোলান্টিয়ার ও উপকারভোগীর নিকট থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে সকল অতিথিবৃন্দের মধ্যে উন্মুক্ত আলোচনা করা হয়।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ বীজ উৎপাদনে কৃষকদের সক্ষমতা বাড়ানোর জন্য তাগিদ প্রদান করেন। কাহালু উপজেলা কৃষি অফিসার মোছা. জান্নাতুল ফেরদৌস কৃষি ভিত্তিক ভিডিও কনটেন্ট যাতে মান সম্পন্ন হয় ও সঠিক তথ্যবহুল হয় সে বিষয়ে দৃষ্টিপাত করেন। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীপ্রাক্তন পরিচালক ও সিনিয়র এ্যাডভাইজার ড. একেএম জাকারিয়া প্রজেক্ট এর টেকসই হওয়ার ব্যাপারে জোর দেন। এবং বিভিন্ন সরকারি ওয়েবসাইটের লিংক ব্যবহার করার জন্য বলেন। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ বিভাগ) মোঃ আব্দুল মজিদ প্রামানিক পিএইচডি কৃষকদের সরাসরি কৃষকদের ট্রেনিং এর উপর বিশেষ জোর দেন।









Chief Editor-Dipali Rani Roy