শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে জলবায়ুর প্রভাব মোকাবেলায় সংলাপ অনুষ্ঠিত

প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫

সিনিয়র করেসপন্ডেন্ট:

কুড়িগ্রামে পারিবারিক সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৫ মে) টেরেডেস হোমস হলরুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক সফি খানের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো.আসাদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা নিবার্হী অফিসার সাঈদা পারভীন, সদর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মো.রাফায়েত হোসাইন, জেলা দূর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল মতিন, মহিদেব প্রকল্প সমন্বয়কারী মো. লুৎফর রহমান প্রমুখ।

সংলাপে জেলার বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ,চরাঞ্চলে বসবাসরত উপকারভোগী, এনজিও কর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গনমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন। দিনব্যাপী এ সংলাপে চরে পারিবারিক সহিংসতা প্রতিরোধে নারী-পুরুষের ভূমিকা, বাল্য বিয়ে বন্ধে করণীয়, জলবায়ুর প্রভাব মোকাবেলায় অভিযোজন, কৃষিতে এর প্রভাব ও উত্তরণ নিয়ে নানা আলোচনা করা হয়।

পাশাপাশি মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির চলমান প্রকল্পের ধারাবাহিকতা, উপকারভোগীদের বাল্য বিয়ে থেকে মুক্ত হয়ে উদ্যোক্তা হওয়ার গল্পগুলোও তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর