শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিং: বেরোবি শিক্ষক জীবনকে আর ক্লাসে দেখতে চায় না অধিকাংশ শিক্ষার্থী

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবন এর বিরুদ্ধে গঠিত হয়েছে তদন্ত কমিটি। ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষক ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে পদত্যাগ করেছেন।

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত শিক্ষক ড. তানজিউল ইসলাম জীবনকে আর ক্লাসে দেখতে চায় না অধিকাংশ শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, যে শিক্ষক এমন হীন মানুষিকতার তার কাছে আমরা কি শিক্ষা গ্রহণ করবো? তার কাছে শিক্ষা নেওয়া আমাদের কাছে লজ্জাজনক।

নাম প্রকাশ না করার শর্তে ১৬ তম ব্যাচের এক ছাত্রী বলেন, যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের মতো অভিযোগে অভিযুক্ত শিক্ষকের কাছে ক্লাস করা আমাদের জন্য বিব্রতকর। আমরা তাকে আমাদের ক্লাসে দেখতে চাই না।

গত ১৩ এপ্রিল রাতে এই পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পর পর তিনটি অডিও ফাঁস হলে বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আমলে নেয়নি। তারা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানায়। পরে ‘সাদিয়া সুভা’ ছদ্মনামে একটি অভিযোগ দিলেও সেটি প্রশাসন অমলে নেয়নি।

সর্বশেষ গত ২৪ এপ্রিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের ই-মেইলে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগপত্র পর্যালোচনায় দেখা যায়, অভিযুক্ত শিক্ষক মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, যৌন হয়রানি এবং মার্ক টেম্পারিংয়ের মাধ্যমে ফলাফল খারাপ করার অভিযোগের সম্মুখীন হয়েছেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিচার দাবিতে অভিযুক্ত শিক্ষকদের প্রতীকী জুতার মালা পড়িয়ে কুশপুত্তলিকা জুতা পিটা এবং রাতে মশাল মিছিল করেন। -সম্পাদনায় রংপুর বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর