শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জুলাই জাদুঘরের জন্য ছবি ও ভিডিও আহ্বান

প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে জুলাই স্মৃতি জাদুঘরের জন্য ছবি ও ভিডিও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কারো কাছে জুলাই গণঅভ্যুত্থানের ছবি ও ভিডিও থাকলে তা পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১ জুন) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক পোস্টে এ আহ্বান জানানো হয়। -খবর তোলপাড়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, আপনার মোবাইলেই আছে জুলাইয়ের নানা মুহুর্ত, আছে জনতার আন্দোলন-ত্যাগের বীরত্বগাঁথা, শহীদের আত্মদানের ইতিহাস, ফ্যাসিস্ট রেজিমের নৃশংসতার নজির, আর ৫ আগস্টের বিজয়ের মুহুর্তগুলো- যা উদ্দীপ্ত করবে প্রজন্ম থেকে প্রজন্ম।

কারো মোবাইলে জুলাই গণঅভ্যুত্থানের কোনো ছবি ও ভিডিও থাকলে তা ই-মেইলে julyjadughor@gmail.com পাঠাতে বলা হয়।

এর আগে গতকাল শনিবার কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি গিয়ে তার পরিবারের কাছ থেকে তার ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টার সাথে জুলাই যাদুঘরের প্রধান কিউরেটর তানজিম ওয়াহাবের নেতৃত্বে হাসান ইনাম এবং মোশফিকুর রহমান জোহানের সমন্বয়ে একটি ভিজ্যুয়াল টিম শহীদ ওয়াসিমের ঘরে ডকুমেন্টেশনের কাজ করে। দেশের প্রতিটি মানুষের কাছে শহীদ পরিবারের হাহাকার এবং বেদনা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর