শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কুড়িগ্রামে সাধারণ পাঠাগারের বিরুদ্ধে তথাকথিত প্রোপাগান্ডার বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের বিরুদ্ধে তথাকথিত ১৯ সংগঠনের দেওয়া মিথ্যা ও ভিওিহীন প্রোপাগান্ডার প্রতিবাদে কুড়িগ্রাম কলেজ মোড় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শত শত কলেজ পড়ুয়া ও চাকুরী প্রত্যাশী সাধারণ শিক্ষাথী এতে অংশ নেয়।

মানববন্ধনে সাধারণ শিক্ষাথী সাদিয়া তারান্নুম বলে,এই পাঠাগার থেকে লেখা পড়া করে ১ জন বিসিএস ক্যাডার, ২ জন ননক্যাডার, ৫০ জন প্রাইমারী স্কুলের শিক্ষক পরীক্ষা ও ৫০ জন বিভিন্ন পরীক্ষায় উওীর্ণ হয়ে আজ চাকুরী করছেন।

বক্তব্যে মাহমুদুল ইসলাম বলেন,ষড়যন্ত্র হঠাও, পাঠাগার বাঁচাও এবং সংস্কৃতির নামে অপসংস্কৃতি নিপাত যাক পাঠাগার মুক্তি পাক।

কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ শিক্ষার মনোরম পরিবেশে নিশ্চিত, ধুমপান-মাদক ও রাজনৈতিক মুক্ত পাঠাগার গড়ে তুলতে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান।

মানববন্ধন শেষে পাঠাগারের সাধারণ শিক্ষাথীরা কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বরাবর স্মারকলিপি প্রদান করে।

এবিষয়ে নবাগত কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ জানায়,এই প্রেক্ষাপটে বিধি মোতাবেক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর