মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে ভ্রাম্যমান আদালতে সার ডিলারের কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে বেশী দামে সার বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার(২২ সেপ্টেম্বর) উপজেলার ছিনাই ইউনিয়নের চওড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পুলিশের সহযোগীয়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ওই বাজারে বিসিআইসি অনুমোদিত সারের ডিলার মো. ইউসুফ আলী কৃষকদের কাছে সার বিক্রি না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে তার কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী।

তিনি কৃষকদের বলেন সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনবেন না। যদি কোনো ডিলার অতিরিক্ত দাম চায় বা সার বিক্রি করতে অস্বীকৃতি জানায়, তাহলে সরাসরি উপজেলা প্রশাসন বা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে অভিযোগ করবেন। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর