সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের

প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (২০ এপ্রিল) ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

একই দিনে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে। নিউইয়র্ক পোস্টকে তিনি জানান, “জেডি ভ্যান্সসহ আমাদের আলোচক দল কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাবে।” তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি।-খবর তোলপাড়।

এই সম্ভাব্য চুক্তিকে ঘিরে আলোচনার মূল বিষয় হিসেবে উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প স্পষ্ট করে বলেন, “ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, এ বিষয়ে কোনো আপস করা হবে না।” তিনি আরও বলেন, আলোচনায় অগ্রগতি হলে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করতেও প্রস্তুত রয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, “আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি, তাই এই পর্যায়ে কেউ অন্য কোনো খেলা খেলছে না বলে আমি মনে করি।” তার এই মন্তব্যে বোঝা যাচ্ছে, ওয়াশিংটন আলোচনাকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নিতে চাইছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনা গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে এমন উদ্যোগ ইতিবাচক বার্তা দিতে পারে। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তাও রয়ে গেছে।

আল-জাজিরা জানিয়েছে, এই চুক্তি হলে তা যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় সূচনা করতে পারে। এখন নজর রয়েছে, ইসলামাবাদের বৈঠকে দুই পক্ষ কতটা সমঝোতায় পৌঁছাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর