সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন

প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বগুড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সিটি করপোরেশন। ২০০১ সালে বিএনপি এ বিষয়ে কাজ শুরু করে এবং ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়। আজ বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।”-খবর তোলপাড়।

তিনি আরও বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। “প্রশাসন তাদের কাজ করবে, তবে শহর পরিষ্কার রাখা নাগরিকদেরও দায়িত্ব,” বলেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে দেশে বিদ্যমান অন্যান্য সিটি করপোরেশনগুলো হলো—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান তারেক রহমান। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এটি তার বগুড়ায় সাম্প্রতিক সফরগুলোর একটি।

সকাল ৬টায় রাজধানীর গুলশান থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর