মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে বেকার যুবককে ব্যারিস্টার সালেহীর ফুডকার্ট প্রদান

প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫


আব্দুল মালেক, উলিপুর:

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব সালেহীর উদ্যোগে থেতরাই ইউনিয়নের স্থানীয় এক বেকার যুবককে ফুচকা ও ঝালমুড়ি বিক্রির জন্য একটি ফুডকার্ট (ভ্যানগাড়ি) এবং প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে স্থানীয় যুবক জাহাঙ্গীর আলম (৩৫) কে ফুচকা ও ঝালমুড়ি বিক্রির জন্য একটি ফুডকার্ট (ভ্যানগাড়ি) এবং সংশ্লিষ্ট মালামাল সরাসরি হস্তান্তর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয়
জামায়াত নেতা শাহ আজিজুর রহমান তরুন, প্লাবন সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ব্যারিস্টার মাহবুব সালেহী বলেন, উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগ কেবল সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কর্মসংস্থানের একটি কার্যকর প্রক্রিয়া। ক্ষুদ্র উদ্যোক্তারা সমাজে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একজন উদ্যোক্তা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজের স্বাবলম্বিতা অর্জন করার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করে। আমাদের লক্ষ্য হলো উলিপুরের তরুণ ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এ ধরনের ফুডকার্ট প্রকল্প ধীরে ধীরে বিস্তৃত হবে, যাতে আরও অনেকে উপকৃত হয়।
উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বলেন, এই সহায়তা আমার জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এবং আমার পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে আরও এগিয়ে যেতে পারব।

স্থানীয়রা জানান, সাধারণত রাজনীতির মাঠে উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতি শোনা যায়। কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের হাতে সরাসরি কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া একটি ভিন্নধর্মী উদ্যোগ। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ জনপ্রতিনিধিত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর