মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বজ্রপাতে বাংলাদেশের ৬ জেলায় মারা গেল ১০ জন

প্রকাশের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে সারাদিনে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও বগুড়ায় এসব মৃত্যু ঘটে।-খবর তোলপাড়।

কুমিল্লা:
বিকেলে হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট এলাকায় বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নালা দক্ষিণ গ্রামের মৃত হাজী মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫), এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)।

নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঝিনাইদহ:

সকালে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপা উপজেলার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫) মারা গেছেন।

গাইবান্ধা:
সাঘাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

কুড়িগ্রাম:
নাগেশ্বরী উপজেলায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দ্বিতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ বাবলু মিয়া (৭) ও সহিব। বাবলু নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার নূর হোসেনের ছেলে। সহিব বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে।

বগুড়া:
গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথমাছেও গ্রামে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে শেফালি বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।

ফলে সারাদিনে ছয় জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে মোট ১০ জনের প্রাণহানি ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর