মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সিজেসিএসসির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।-খবর তোলপাড়।

আজ (মঙ্গলবার) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর