মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

‘মক ভোটিং’ শনিবার

প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি যাচাই করতে শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে মক ভোটিং বা কৃত্রিম ভোটগ্রহণ প্রক্রিয়া। সব ধরনের ভোটারের প্রতিনিধিদের নিয়ে শেরেবাংলা নগর সরকারি উচ্চবিদ্যালয়ে এ মক ভোটিং অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইসি সচিব আখতার আহমেদ বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। -খবর তোলপাড়।

ইসি সচিব বলেন, “শনিবার রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এই মক ভোটিং চলবে।”

গণভোট নিয়ে ইসির মানসিক প্রস্তুতি আগেই ছিল জানিয়ে আখতার আহমেদ বলেন, আইনের আগেই নির্বাচন কমিশন গণভোটের প্রস্তুতি নিয়েছে। মক ভোটিংয়ের পরেই সিদ্ধান্ত আসবে গণভোটের জন্য অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন আছে কি না।

ওইদিন সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত ভোটের এ মহড়া চলবে। এতে ভোটার সংখ্যা থাকবে দেড় হাজারের মধ্যে।

পোস্টার ভোটিং নিবন্ধন নিয়ে ইসি সচিব জানান, আউট অভ কান্ট্রি ভোটিং অ্যাপ লঞ্চের পর এখন ওপেন করে দেয়া হচ্ছে। আটটি রিজিয়ন ভাগ করা হয়েছিল। সেটি আর থাকবে না। কোনো লিমিটেশন থাকছে না। নিবন্ধন প্রক্রিয়া ওপেন করার কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। সেগুলো সমাধানের চেষ্টা থাকবে। ১৮ ডিসেম্বর তারিখ নিবন্ধনের শেষ তারিখ।

জানা গেছে, নির্বাচনে কী ধরনের চ্যালেঞ্জ থাকবে, আইনশৃঙ্খলা, ভোটগ্রহণ কর্মকর্তা, সমন্বয় সেল, দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ সব ধরনের ভোটের সরঞ্জাম নিয়ে ‘মক ভোটিং’-এ পর্যবেক্ষণ করবে ইসি। তাতে সার্বিক প্রস্তুতিও সহায়তা হবে।

ফেব্রুয়ারির প্রথমার্থে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হবে। এ লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে ইসির। সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ ধাপে রয়েছে। গণভোট অধ্যাদেশও মঙ্গলবার অনুমোদন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর