শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুরে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুলের জারুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, আমিন ফরিদা শামীম সোসাইটির চেয়ারম্যান মোঃ শামীম আখতার আমীন। শিক্ষার্থী তান‌জিয়া সরদার ও সাব‌রিনা আমি‌নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, কুড়িগ্রাম টিআইবি সনাক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু। বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ ফরিদা ইয়াছমিন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী ঢাকা এর অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ও এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পরামর্শক উপ‌দেষ্টা আজাহার আলী মন্ডল, উপজেলা একা‌ডে‌মিক সুপারভাইজার নু‌রে ই আলম সি‌দ্দ‌িকী প্রমুখ।

পরে ২’শ ৩২জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর