মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে ৭শ ৪৭টি শীতার্ত দরিদ্র পরিবারকে শীতবস্ত্র সহায়তা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫


আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুরে ৭’শ ৪৭ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের অর্থায়নে ও উলিপুর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে এ শীতবস্ত্র বিতরন করা হয়। মঙ্গলবারও তাদের সহযোগিতায় উপজেলার বজরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরন করা হয়।

গুনাইগাছ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুনাইগাছ ইউনিয়নের প্রশাসক কে এম মাসুদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ন কবীর, ইউপি সদস্য আব্দুল্যা আল মামুন, সোলায়মান আলী, মতিয়ার রহমান শাহীন, সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগম, সৈয়দা তাহমিনা বেগম, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ-পরিচালক প্রমুখ।

শীতবস্ত্র হিসাবে ৭’শ ৪৭টি পরিবারকে ১টি কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মাংকি ক্যাপ, ৪ জোড়া মোজা, ৪টি পেট্রেলিয়াম জেলি বিতরন করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, মুসলিম এইড ইউকে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতিকে শীতার্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এই শীতবস্ত্র পেয়ে দরিদ্র শীতার্ত মানুষেরা তীব্র শীত হতে নিজেদের রক্ষা করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর