মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুড়িগ্রাম জেলা বিএনপি ৭ দিনের কর্মসুচী গ্রহন করেছে। এর মধ্যে কালো ব্যাজ ধারন,দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিল।

কর্মসুচীর অংশ হিসেবে বুধবার ( ৩১ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা মহিলা দলের আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি, রেশমা সুলতানা, সহ-সভাপতি, নাজমুন নাহার বিউটি ও সাধারণ সম্পাদক, মোসলেমা বেগম মিলি, যুগ্ন সম্পাদক উম্মে আছমা ইসলাম, রিতা বেগম প্রমুখ।

খতমে কুরআন ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর