তারেক রহমানই হচ্ছে বিএনপির চেয়ারম্যান
তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। শিগগিরই তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে বিএনপির স্থায়ী কমিটির সূত্র নিশ্চিত করেছে।
তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। শিগগিরই তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে বিএনপির স্থায়ী কমিটির সূত্র নিশ্চিত করেছে।-খবর তোলপাড়।
বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে থেকে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্বে ছিলেন খালেদা জিয়া। তার প্রয়াণের মধ্য দিয়ে দলটির সর্বোচ্চ পদে এ শূন্যতা সৃষ্টি হয়।
চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদে থাকা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বিএনপির দলীয় গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারায় (৩) সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্ব প্রসঙ্গে বলা আছে ‘যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন।’
বিএনপির স্থায়ী কমিটির সূত্রমতে, ‘আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নব্বইয়ের দশক শুরু হওয়া সেই রাজনৈতিক পথচলার সমাপ্তি ঘটেছে। দলীয় শূন্যতা পূরণের জন্য স্বাভাবিকভাবেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আজ বিকালে মরহুমা বেগম খালেদা জিয়ার কুলখানি শেষে সন্ধ্যায় কোনো বৈঠকে এ সিদ্ধান্ত আসতে পারে। অথবা কাল স্থায়ী কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হলে সেখান থেকে তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে ঘোষণা আসবে। ’
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন। পরে ১৯৯১ ও ১৯৯৬ সালে খালেদা জিয়ার পাঁচটি আসনে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। নানা রকম সামাজিক কর্মকাণ্ড, উন্নয়ন এবং তৃণমূলের রাজনীতিতে যুক্ত থাকেন এ নেতা। ২০০২ সালে দায়িত্ব পান সিনিয়র যুগ্ম মহাসচিবের।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দল পরিচালনার দায়িত্ব নেন। এর পর লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে গত ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।









Chief Editor-Dipali Rani Roy