মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপু‌রে সমাজ সেবা দিবস পা‌লিত

প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬


আব্দুল মালেক :

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতা আস্থা আজ সমাজসেবায়” এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে যথাযথ মর্যাদায় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে সমাজসেবা কার্যালয়ে বক্তব্য রাখেন, মুখ্য আত্ম-অনুসন্ধানী ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। বিশেষ আত্ম-অনুসন্ধানী মোঃ লুৎফুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। বক্তব্য রাখেন, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ, এইচ, এফ এনামুল হক সরকার,

সাবেক সাবেক পান্ডুল ইউপি চেয়ারম্যান ও সাতঘড়িয়া পাড়া নূরানী হাফিজিয়া শিশু সদনের সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার মঙ্গা, জামানিয়া শিশু সদন প্রধান শিক্ষক শাহীন মিয়া, জুম্মাহাট হাফেজিয়া কারিয়ানা এতিম খানার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার আতাউর রহমান, বজরা হোসাইনিয়া শিশু সদনের রাকিবুল ইসলাম প্রমুখ।

পরে প্রতিবন্ধীদের আইডি কার্ড নিজ নিজ প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর