মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬


সংবাদদাতা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দৃইজন নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি/২৬) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কের গুপিনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই স্থানে পাথরবাহী একটি ট্রাক আটকানো অবস্থায় ছিল।এসময় পাথর ভর্তি ট্রাকটিকে পিছন দিক থেকে দ্রুতগতির আরেকটি বালুবাহী ট্রাক স্বজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে – মুচড়ে গিয়ে ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষনিক নিশ্চিত করতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর