মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

সংবাদদাতা, কুড়িগ্রাম :

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়নে কুড়িগ্রাম জেলা মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক এ বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হালিম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক সুবল কুমার প্রামাণিকসহ জেলা মনিটরিং সেলের সদস্যদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক তুষার কান্তি রায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় সুরক্ষা ও কল্যাণ নীতি,২০১৫ সম্পর্কে অবহিত করেন। এতে গৃহকর্মী নিয়োগ ও চুক্তি, শোভন কাজ, গৃহকর্মীর মজুরী, প্রসূতিকালীন সুবিধা, প্রশিক্ষণ, চিকিৎসা, ধর্ম পালন, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণসহ যাবতীয় অধিকার আদায়সহ বিভিন্ন বিষয়ে প্রজ্ঞাপনের সুস্পষ্ট উল্লেখ করেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, গৃহকর্মে নিয়োজিত মানুষজনের অধিকার প্রতিষ্ঠায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম ও আইন শাখা গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি,২০১৫ নামে প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেট হিসেবে ৪ জানুয়ারি,২০২১৬ তারিখে প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরে প্রজ্ঞাপন অনুযায়ী গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি তেমন কার্যকরভাবে বাস্তবায়ন হয় নি। এটি বাস্তবায়নে সম্প্রতি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। সমাজের সকল স্তরের সকল শ্রেণিপেশার মানুষকে এ বিষযে অবহিত করা প্রয়োজন। এ লক্ষ্যে সকল মনিটরিং সেল নিজ নিজ দায়িত্ববোধ থেকে সমাজের অতিপ্রয়োজনীয় পেশাজীবী গৃহকর্মীদের সুরক্ষায় ও কল্যাণে কাজ করবে বলে আশ^াস দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর