মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ছাতা বিতরণ করলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬


সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সদর উপজেলায় আলোর ভুবন অফিসার্স ক্লাব মিলনায়তনে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘এলিমিনেশন অব এক্মট্রিম প্রভাটি প্রকল্পের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাঈল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশেশের প্রকল্প পরিচালক ডা:মো:কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাঈল হোসেন শিক্ষাথীদের মাঝে শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ সহ বিভিন্ন উপদেশমুলক বক্তব্য রাখেন,যেন শিক্ষাথীরা বড় হয়ে সমাজে মানুষের সেবা করতে পারে।

এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প পরিচালক কামরুল ইসলাম সংস্থার কার্যক্রম ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে হরিশ্বর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জীম তার দেয়া প্রতিক্রিয়ায় বলে,আমি ছাতা ও স্কুল ব্যাগ পেয়ে অত্যন্ত আনন্দিত। আগামীতে লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর