সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান হাঁস প্রতীকে একাই লড়বে

প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬


প্রহলাদ মন্ডল সৈকত:

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং–১৫৩/২০২৬-এর আদেশ অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমানকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।

এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে ড. মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে না পারায় প্রাথমিকভাবে মনোনয়ন গ্রহণ করা হয়নি। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান বলেন, ‘কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। মাঠে নেমে জনগণের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘হাইকোর্টের আদেশ পাওয়ার পর তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং তাকে হাঁস প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

ড. মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণার মধ্য দিয়ে কুড়িগ্রামের চারটি আসনে মোট প্রার্থীর সংখ্যা হলো ২৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর