সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

মোটরসাইকেল -অটোরিকশা সংঘর্ষে আহত প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬


সংবাদদাতা,ফুলবাড়ী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল -অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক ১১ দিন হাসপাতালের বেড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

সোমবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

নিহত প্রধান শিক্ষকের নাম মো: আব্দুল লতিফ সরকার। তিনি ফুলবাড়ী উপজেলার পশ্চিম নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভাঙ্গামোড় ইউনিয়নের পশ্চিম নগরাজপুর গ্রামের মৃত পল্লী চিকিৎসক তবারক আলীর ছেলে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও শিক্ষক সহকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে এক শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত ১৫ জানুয়ারী সকালে নিজ প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক আব্দুল লতিফ সরকার উপজেলায় একটি মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার রহনা দেন। ফুলবাড়ী থেকে বাড়ি যাওয়ার আগে খরিবাড়ী এলাকায় পৌছালে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকায় ডাক্তার দেখানোর পর রংপুর প্রাইম মেডিকেল কলেজ থেকে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা রাণী রায় প্রধান শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর