সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সংবাদদাতা, কুড়িগ্রাম :

বৃহস্পতিবার ২৯ জানুয়ারী সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় উওরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়।এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম কুদরত এ খুদা,সহকারী কমিশনার ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজস্ব শাখা ও ভুমি অধিগ্রহণ শাখা আবু বক্কর সিদ্দিক,জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত মোট ১৩ হাজার ৫ শত ৯ টি পোস্টাল ভোটের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। এরমধ্যে ২৫ কুড়িগ্রাম- ১ আসনে ৩ হাজার ৭ শত ৩ জন,২৬ কুড়িগ্রাম- ২ আসনে ৩ হাজার ৯ শত ২৩ জন, ২৭কুড়িগ্রাম -৩ আসনে ২ হাজার ১ শত ১জন এবং ২৮ কুড়িগ্রাম -৪ আসনে ৩ হাজার ৭ শত ৮২জন এবং কুড়িগ্রাম কারাগারের কারাবন্দী ১২ জন ভোট প্রদান করতে পারবেন।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মিজ অন্নপূর্ণা দেবনাথ বলেন, আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং পোস্টাল ভোটে টিক চিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর