শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আবারও ফাইনালে প্রবেশ করল বাংলাদেশ। বুধবার প্রথম সেমিফাইনাল ম্যাচে লাল-সবুজের দল নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। জয়ের একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক।

মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই বাংলাদেশের জয়ী গোলের দেখা মেলে। এরপর বাকি সময় কোন দলই গোল করতে না পারায় লাল-সবুজের যুবারা জয় নিয়ে মাঠ ছাড়ে।-খবর তোলপাড়।

নেপালের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ৭ মিনিটে প্রথম গোলের সুযোগও পেয়েছিল তারা। তবে মুরশেদ আলীর পাস থেকে বল পেয়ে গোল করার সুযোগ নাজমুল হুদা ফয়সালকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি; শট লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় এবং বল চলে যায় বাইরে।

শুরুতেই গোলের সুযোগ হারালেও লাল-সবুজের প্রতিনিধিদের গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। কর্ণার কিক থেকে মুরশেদ আলি দারুণ এক পাস দেন। তাঁর নিখুঁত ক্রস থেকে বল পেয়ে মাথা ছুঁয়ে জালে পাঠান মানিক, এবং এই গোলে লিড নেয় বাংলাদেশ।

নেপাল এক গোলের পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া লড়াই চালিয়েছে, তবে বাংলাদেশের শক্তিশালী রক্ষণ ও গোলরক্ষকের দক্ষতায় তারা গোল করতে পারেনি। বিরতির আগে আরও একটি সম্ভাব্য গোল হয়েছিল। রোনান সুলিভান বল জালে পাঠালেও ইফসাইডের কারণে গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধেও নেপাল মরিয়া চেষ্টা চালায় সমতা ফেরাতে। তবে বাংলাদেশের রক্ষণ এবং গোলরক্ষকের নিপুণতায় শেষ পর্যন্ত কোনো গোল হয়নি। অন্যদিকে বাংলাদেশও কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পায়, কিন্তু শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয়। ১-০ গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ ফাইনালের পথে।

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ভুটান। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আগামী শনিবার ফাইনালে খেলবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর