শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল “সম্পূর্ণ উন্মুক্ত”রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার(১৭এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল অবশিষ্ট যুদ্ধবিরতি সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।”-খবর তোলপাড়।

তিনি আরও জানান, জাহাজ চলাচল ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করে পরিচালিত হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন যে, হরমুজ প্রণালী “সম্পূর্ণ খোলা এবং স্বাভাবিকভাবে চলাচলের জন্য প্রস্তুত”রয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে বিবেচিত হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে স্বস্তি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর