শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত কররো ইরান

প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নির্ধারিত আলোচনা স্থগিত করেছে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এবং ইরানে বেশকয়েকটি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং ইসরায়েলি হামলা অব্যাহত থাকার কারণে সংশ্লিষ্ট আলোচনা আপাতত স্থগিত থাকবে।-খবর তোলপাড়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, লেবাননে যুদ্ধ বন্ধ করা পাকিস্তানের প্রস্তাবিত যুদ্ধবিরতি সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও স্পষ্টভাবে বলেছেন যে যুক্তরাষ্ট্র লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ।

বাঘাই আরও বলেন, বর্তমানে ইরান ও লেবাননের জনগণের মধ্যে পারস্পরিক সংহতি ও সহানুভূতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং জায়নবাদী শাসনব্যবস্থা হামলা চালিয়ে যাওয়ার অবস্থানে থাকলে আলোচনার প্রক্রিয়া স্থগিতই থাকবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পূর্ণাঙ্গ অবসান সংক্রান্ত আলোচনার সম্ভাব্য স্থান ও সময় নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, পাকিস্তান সরকার উভয় পক্ষকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন ও পরিকল্পনার পর্যায়ে রয়েছে।

ইসলামাবাদে আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত হলে প্রতিনিধিদলের তালিকাও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এদিকে ইরানের আরেক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই।

ফার্স নিউজ আরও জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের ‘ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে প্রবেশ করেছে’ শীর্ষক প্রতিবেদনের দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তারা। সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করতে ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে—এ তথ্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

এরআগে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদের পথে রওনা হচ্ছেন ইরানি প্রতিনিধিরা। তবে পরে পোস্টটি মুছে ফেলেছেন তিনি।

অন্যদিকে মার্কিন প্রতিনিধিরাও এখন পর্যন্ত ইসলামাবাদে এসে পৌঁছেছেন— এমন কোনো সংবাদও পাওয়া যায়নি।

সূত্র: তাসনিম নিউজ, জেরুজালেম পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর