মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে বিদায়ী ইউএনও মো. আল ইমরানের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ইউএনও মো. আল ইমরান ও তার সহধর্মিণী মিজ ওয়াহিদা আক্তার জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, সদ্য বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মো. আল ইমরানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার দক্ষতা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, ২০২৪সালের নভেম্বরে তিনি রাজারহাট উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তার দায়িত্বকালীন সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাজারহাটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করে তাকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর