মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ তানজিলা তাসনিম। মঙ্গলবার (২৮ এপ্রিল) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর তিনি রাজারহাটে যোগদান করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী ইউএনও মো. আল ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। এসময় প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ সাংবাদিকরাও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. আল ইমরান, নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিম, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. সামিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

মিজ্ তানজিলা তাসনিম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। রাজারহাটে যোগদানের আগে তিনি রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি কক্সবাজার সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে তিনি রাজারহাট উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর