শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কলকাতায় হারানো আইফোন চট্টগ্রাম থেকে উদ্ধার

প্রকাশের সময়: সোমবার, ৮ জুলাই, ২০২৪

ভারতের কলকাতা থেকে হারানো একটি আইফোন উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ টিম। চট্টগ্রাম মহানগর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকার জলসা মার্কেটে অভিযান চালিয়ে আইফোন ১৪ প্লাস মডেলের মোবাইলটি উদ্ধার করা হয়। মোবাইলটি উদ্ধারের পর যথাযথ প্রক্রিয়ায় এর মালিকের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

জানা গেছে, কিছুদিন আগে এক ভারতীয় নাগরিকের আইফোন ১৪ প্লাস মোবাইল কলকাতায় হারিয়ে যায়। পরে তিনি স্থানীয় মহেশতলা থানায় জিডি করেন। কিছুদিন পরে বাদীর কাছে একটি ইমেইল যায় যে, হারানো মোবাইলটি চট্টগ্রাম শহরে চালু হয়েছে। তখন ভুক্তভোগী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অফিশিয়াল পেজে যোগাযোগ করে কলকাতায় করা জিডির কপি ও মোবাইলটি চালু করার লোকেশন পাঠান। ম্যাসেজ পেয়ে সিএমপি পক্ষ থেকে মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের ওপর মোবাইলটি উদ্ধারের দায়িত্ব দেয়া হয়।-খবর তোলপাড় ।

মোবাইল উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রবিউল। তিনি জানান, সম্প্রতি কলকাতা মহেশতলা থানায় মোবাইল হারানোর সাধারণ ডায়েরি করেন দ্বীপান্বিতা সরকার নামে এক নারী। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তিনি জানতে পারেন তার হারানো মোবাইল বাংলাদেশের চট্টগ্রামে খোলা হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি হারানো মোবাইলের যাবতীয় তথ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক গ্রুপে একটি পোস্ট করেন।এরপরই মোবাইল উদ্ধারে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে পুলিশ বলছে, মোবাইলটিতে কোনো সিম প্রবেশ না করানো সত্ত্বেও নানা কৌশলে গোয়েন্দা বিভাগ অন্তত চারজনকে শনাক্ত করে, যারা ভারত থেকে চোরাই পথে চোরাই মোবাইল এনে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনে বিভিন্ন খুচরা দোকানে পৌঁছে দেয় এবং নিজেরাও খুচরা বিক্রি করে। আভিযানের বিষয়ে টের পেয়ে একজন ব্যবসায়ীর মারফত চোরাই মোবাইলটি ডিবির কাছে পৌঁছে দিয়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর